নিরিবিলি ব্যাচেলর হোম
আমাদের যাত্রা
নিরিবিলি ব্যাচেলর হোম শুরু হয়েছিল একটি সহজ লক্ষ্য নিয়ে — ঢাকায় আসা ছাত্র ও চাকরিজীবীদের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও সাশ্রয়ী আবাসস্থল প্রদান করা। আজ আমরা ঢাকার বিভিন্ন এলাকায় একাধিক শাখা পরিচালনা করছি।
আমাদের মিশন
প্রতিটি ব্যাচেলরের জন্য বাড়ির মতো একটি পরিবেশ গড়ে তোলা — যেখানে স্বাস্থ্যকর খাবার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পারস্পরিক সম্মান নিশ্চিত করা হয়।
কেন নিরিবিলি
আমাদের রয়েছে নিজস্ব মেস ম্যানেজমেন্ট সিস্টেম, ২৪/৭ সিসিটিভি নিরাপত্তা, এবং প্রশিক্ষিত কর্মী। আমরা ভাড়াটিয়ার আরাম ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেই।